সম্পূর্ণ দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন-ইসি গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাজধানীতে এ কথা বলেন তিনি।
খুলনা সিটিতে সরকারের আজ্ঞাবাহ হয়ে কাজ করেছে নির্বাচন কমিশন— একই অবস্থা গাজীপুরেও চলছে বলে অভিযোগ করেন তিনি।
সেখানকার পুলিশ সুপারকে সরিয়ে দেয়ার কথা বার বার বললেও তা করা হয়নি বলে জানান তিনি।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে গাজীপুরে ত্রাসের নগরীতে পরিণত করা হয়েছে— এই কমিশন সম্পূর্ণ অকার্যকর।
ন্যূনতম ফেয়ার ইলেকশন হলে গাজীপুরে বিএনপি প্রার্থী জয় লাভ করবে সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান ফখরুল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: