রাজনীতি

আবারো গাজীপুর পুলিশ সুপারের প্রত্যাহার চাইল বিএনপি

হারুন উর রশিদ
হারুন উর রশিদ

আসন্ন সিটি নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের স্বার্থে গাজীপুরের পুলিশ সুপার হারুন উর রশিদের প্রত্যাহার চেয়েছে বিএনপি।

রোববার বিকলে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার কাছে আবারো এ দাবি জানিয়েছে দলটি।

কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুর নির্বাচনে অনিয়ম রোধে নির্বাচন কমিশন যাতে যথাযথ ভূমিকা পালন করে সেই দাবি প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে।

গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিন রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।

বৈঠক শেষে ব্যারিস্টার মঈন খান সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরণের সহযোগিতা করবে তারা।

গাজীপুর নির্বাচনে যাতে খুলনা সিটি নির্বাচনের মতো কোনো ধরণের অনিয়ম ও কারচুপি না হয় সে বিষয়ে নজর দিতে কমিশনকে আহ্বান জানিয়েছে বিএনপি বলে জানান মঈন খান।

নির্বাচনে কারচুপির ধরণ পাল্টেছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

নির্বাচনে যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো ধরণের প্রভাব বিস্তার করতে না পারেন সে জন্য গাজীপুরের পুলিশ সুপারের প্রত্যাহারও চেয়েছে বিএনপি বলেন তিনি।

এসময় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা উপস্থিত থাকলেও বিএনপির অভিযোগ সম্পর্কে কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে কেউ কিছু বলেন নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ