রাজনীতি

গাজীপুরে পুনরায় নির্বাচনের দাবি বিএনপির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচন কমিশনের-ইসির প্রত্যক্ষ মদদে সরকার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিজয় ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ভোট ডাকাতির নতুন কৌশলে খুলনার ধারাবাহিকতায় গাজীপুরেও তারা ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে।

ফখরুল অভিযোগ করেন, তারা রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবহার করেছে। গণমাধ্যমকে হুমকি দিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখার চেষ্টা করেছে।

এ সময় সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সেখানে পুনরায় নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।

সরকার প্রমাণ করলো তারা গণতন্ত্রে বিশ্বাস করে না—এ কথা উল্লেখ করে ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্লজ্জভাবে তারা একের পর এক স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতি করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ