বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়— এ মন্তব্য করা থেকে বিরত থাকতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে কেরাণীগঞ্জের কলাকান্দি এলাকার ঢাকা-ভাঙ্গা ৪ লেন এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বন্ধুপ্রতীম রাষ্ট্রের কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশর অভ্যান্তরীন কোনো বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপ কখনো কাম্য নয়।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বিদেশী কূটননীতিকদের বিএনপির কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
জাতীয় ঐক্য গঠন বাদ দিয়ে অস্তিত্ব রক্ষায় নিজেদের দলের মধ্যে ঐক্য গঠন করতে বিএনপির প্রতি আহ্বান জানান তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: