শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় জানিয়ে আবারো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় তিনি এ অভিযোগ করেন।
আইনের অপপ্রয়োগ করে খালেদা জিয়ার জামিন বিলম্বিত করা হচ্ছে— উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, শিগগিরি জনজোয়ারের মাধ্যমে বিএনপি নেত্রী মুক্তি পাবেন।
আগামী তিন সিটি নির্বাচন সরকার ও ইসির জন্য শেষ পরীক্ষা জানিয়ে তিনি বলেন, এ তিন সিটি নির্বাচন দেখেই দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে কি-না সেব্যাপারে সিদ্ধান্ত নেবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: