রাজনীতি

নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাদের সঙ্গে বসছে আ.লীগ

 আ.লীগ
আ.লীগ

আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠন চাঙ্গা করতে এবার তৃণমূলের নেতাদের সঙ্গে বসছে আওয়ামী লীগ। বিশেষ বর্ধিত সভার প্রথম দফায় জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকের পর এবার ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে সভা করবেন দলের কেন্দ্রীয় নেতারা।

আগামীকাল শনিবার গণভবনে এ বিশেষ বর্ধিত সভায় চট্টগ্রাম- রাজশাহী- সিলেট ও বরিশাল বিভাগের ইউনিয়ন ও মহানগরের অধিভুক্ত ওয়ার্ডের নেতারা যোগ দেবেন। কেন্দ্রীয় নেতারা বলছেন, এ সভায় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে আরো বেশি চাঙ্গা হবে তুণমূল।

এক সপ্তাহের ব্যবধানে শনিবার গণভবনে আবারো হতে যাচ্ছে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আর উপদেষ্টা পরিষদ ছাড়াও দ্বিতীয় দফায় এ বর্ধিত সভায় যোগ দেবেন চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগের দলের তৃণমূলের প্রতিনিধিরা।

সভায় থাকবেন ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় ইউপি চেয়ারম্যান। আরো থাকবেন মহানগরের অধিভুক্ত ওয়ার্ডগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় ওয়ার্ড কাউন্সিলর। এ চার বিভাগের অন্তর্গত জেলা পরিষদের দলীয় সদস্যরাও এ সভায় যোগ দেবেন।

আগের বিশেষ বর্ধিত সভায় দলীয় সভানেত্রীর বক্তব্যে তৃণমূল অনেকটাই চাঙ্গা বলে মনে করছেন নেতারা বলেন, নির্বাচনকে সামনে রেখে এবারও নানা দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইভাবে তৃতীয় দফায় আগামী ৭ জুলাই বাকি চার বিভাগ ঢাকা- ময়মনসিংহ- খুলনা ও রংপুরের তৃণমূল নেতাদের সঙ্গে হবে বিশেষ বর্ধিত সভা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ