রাজনীতি

সরকার পতনের কঠোর কর্মসূচি দেয়া হবে: মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

জাতীয় ঐক্য গঠনের মাধ্যমেই সরকার পতনের কঠোর কর্মসূচি দেয়া হবে বলে আবারো হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলেও জানান মওদুদ আহমদ।

সরকারের নানা সমালোচনা করে তিনি বলেন, জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়া চলছে এবং উপযুক্ত সময়েই সরকার পতনের কর্মসূচি দেয়া হবে। আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না। আসন্ন তিন সিটি নির্বাচনের ওপরই নির্ভর করবে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে কি-না।

এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ সরকার পতনের আন্দোলনের কোনো বিকল্প নেই।

পদ-পদবীর চিন্তা বাদ দিয়ে সরকার পতনে নেতাকর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ