রাজনীতি

অচিরেই ঘোষণা হচ্ছে ছাত্রলীগের নতুন কমিটি

ছাত্রলীগ
ছাত্রলীগ

অচিরেই ঘোষণা হচ্ছে ছাত্রলীগের নতুন কমিটি— বুধবার সন্ধ্যায় পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতাদের গণভবনে ডেকেছেন সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।

সাবেক ছাত্রলীগ আর বর্তমানে আওয়ামী লীগ নেতারা জানান, আওয়ামী পরিবারের সন্তান, সংগঠনের প্রতি অনুগত, মুজিব আদর্শের প্রতি নিবেদিতদের নেতৃত্বে আনতেই একটু সময় নিচ্ছেন দলের সভানেত্রী।

খোঁজ নেয়া হচ্ছে প্রার্থীদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক অতীতের। লক্ষ্য সিণ্ডিকেট-অনুপ্রবেশকারীমুক্ত বিশুদ্ধ নেতৃত্ব বেছে নেয়া।

২৯তম জাতীয় সম্মেলনের এক মাসের বেশি সময় পার হলেও এখনও নতুন নেতৃত্ব পায়নি ছাত্রলীগ। এবারের সম্মেলনে সভাপতি পদে ১১১ জন আর সাধারণ সম্পাদক পদে ২১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ছাত্রলীগের সাত দশকের ইতিহাসে দুটি পদের জন্য এত প্রার্থী, নজিরবিহীন ঘটনা।

কাউন্সিল অধিবেশনে সমঝোতার মাধ্যমে কমিটি করতে ব্যর্থ হয়ে এ ৩২৩ জন প্রার্থীর তালিকা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়।

নেতারা বলছেন, আওয়ামী লীগের আদর্শ পরিপন্থি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কেউ যেন এবার নেতৃত্বে আসতে না পারে সে ব্যাপারে সজাগ শেখ হাসিনা। এরই মধ্যে সবকিছু গুছিয়ে এনেছেন তিনি।

শুধু কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক পদই নয়— ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের ইউনিট কমিটিও একযোগে প্রকাশ করা হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ