রাজনীতি

কোটা বাতিল, শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে প্রধানমন্ত্রী: বিএনপি

রুহুল কবির রিজভী-আমীর খসরু মাহমুদ চৌধুরী
রুহুল কবির রিজভী-আমীর খসরু মাহমুদ চৌধুরী

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার চিত্রই প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল-এ মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

তারা বলেন, জনরোষ থেকে বাঁচতে কোটা বাতিলের ঘোষণা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

কোটা নিয়ে ছাত্রলীগের এই হামলা আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের শামিল বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা।

এদিকে, দিল্লিতে খালেদা জিয়ার মামলায় নিযুক্ত ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলের সংবাদ সম্মেলনের বিষয়ে নেতারা অবগত নয় বলে জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসী হামলা চালাচ্ছে।

দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে জাতীয় ঐক্যের আহ্বানও জানান তিনি।

এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলে সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এক প্রশ্নের জবাবে, খালেদা জিয়ার মামলায় নিযুক্ত ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলের দিল্লিতে সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি কোনো অবগত নয় বলে জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ