দেশের বিচার বিভাগকে বিতর্কিত করতেই দিল্লিতে ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে দিয়ে সংবাদ সম্মেলন করাচ্ছে বিএনপি—এ অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলেন, নির্বাচনের আগে ষড়যন্ত্রেরই অংশ এগুলো। প্রশ্ন তোলেন, লবিস্ট নিয়োগের এতো অর্থ কোথায় পাচ্ছে বিএনপি।
নেতারা আরো বলেন, এগুলো করে কোনো লাভ হবে না বিএনপির। আইনি প্রক্রিয়াতেই মুক্ত হতে হবে খালেদা জিয়াকে।
এ লর্ড কার্লাইল যুদ্ধাপরাধ বিচার ভণ্ডুল করতে চেয়েছিল বলে অভিযোগ আওয়ামী লীগ নেতারা প্রশ্ন তোলেন, লবিস্ট নিয়োগের এতো অর্থ কোথা থেকে আসছে?
এছাড়াও লর্ড কার্লাইলের এ সংবাদ সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করছেন আওয়ামী লীগ নেতারা। তবে এটিকে ষড়যন্ত্রের অংশ মনে করেই এদিকে নজর রাখা হচ্ছে বলে জানালেন তারা।
এদিকে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার নিয়ে আগামী ১৩ জুলাই ভারতের দিল্লিতে সেদেশের ফরেন করেসপন্ডেটস ক্লাব-এফসিসিতে সংবাদ সম্মেলন করবেন ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল।
এ বিষয়টি নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতারা বলছেন, দেশকে অস্থিতিশীল করতে- বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির এমন পদক্ষেপ।