রাজনীতি

শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচন নয়: রিজভী

রুহুল কবীর রিজভী
রুহুল কবীর রিজভী

শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না— প্রধানমন্ত্রীর বক্তব্যে একতরফা নির্বাচনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি নির্বাচনে আসবে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি কখনোই নির্বাচনে যাবে না।

তারেক রহমানকে নিয়ে পত্রিকায় প্রকাশিত খবরের সমালোচনা করে—তিনি বলেন, সরকারের প্ররোচনাই এ ধরনের সংবাদ প্রকাশ হয়েছে।

এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার প্রতিবাদ সমাবেশের অনুমতি না পাওয়ায় আগামী রোববার ঢাকা মহানগরীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেন দলের এ নেতা।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আরেক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, রাজপথে আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়।

বিএনপির একার পক্ষে সরকার পতনের আন্দোলন সফল হবে না জানিয়ে জাতীয় ঐক্যের আহ্বানও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ