সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানসহ চলমান রাজনৈতিক সংকট সমাধানে সমঝোতায় আসতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।
মওদুদ আরো বলেন, সরকার পতনে জাতীয় ঐক্যের মাধ্যমে গণ আন্দোলন গড়ে তোলা হবে।
আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে মওদুদ বলেন, খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।
আইনী লড়ায়ের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
কোটা সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই জানিয়ে এটা তাদের যৌক্তিক আন্দোলন বলেও একাত্বতা প্রকাশ করনে ব্যারিস্টার মওদুদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: