রাজনীতি

কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই: বিএনপি

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই : বিএনপি নেতারা
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই : বিএনপি নেতারা

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

তারা বলেন, যথাসময়ে উপযুক্ত কর্মসূচির মাধ্যমেই আন্দোলন সফল করা হবে।

ঢাকাস্থ হাইকমিশনের সুপারিশের কারণেই বিএনপি চেয়ারপারসনের মামলায় নিযুক্ত ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে ভারতের ভিসা দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন নেতারা।

রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

এদিকে, পূর্ব কর্মসূচি অনুযায়ী বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে আন্দোলনের কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীদের যে বক্তব্য তাতে করে দেশের জনগণ নয় ভারতই সরকারের পরম বন্ধু- এমন অভিযোগও করেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি দেন- যথোপযুক্ত কর্মসূচির মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে।

এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির নিযুক্ত ব্রিটিশ আইনজীবী লর্ড র্কালাইলকে ভারতের ভিসা না দিতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সুপারিশ করেছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।

আগামী নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সরকারের মন্ত্রীদের বক্তব্যের জবাবে রিজভী বলেন, জনগণকে পাশ কাটিয়ে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষ সফল হতে দেবে না।

এদিকে, পূর্ব কর্মসূচি অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় রোববার সকালে বিক্ষোভ মিছিল করে দলের নেতা-কর্মীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ