রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে প্রতীকী অনশন

খালেদার মুক্তির দাবিতে প্রতীকী অনশন
খালেদার মুক্তির দাবিতে প্রতীকী অনশন

কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে’ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচি করছে বিএনপি নেতাকর্মীরা।

সোমবার সকাল ৯টা থেকে এই অনশন শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দীর্ঘদিন পর উন্মুক্ত স্থানে বিএনপির কর্মসূচি পালনের সুযোগ মেলায় সকাল থেকেই ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মহানগর নাট্যমঞ্চে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

সকাল ৯টার মধ্যে মূলমঞ্চসহ আশে-পাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।

কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, জয়নাল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল ও জাসাসের নেতাকর্মীরা রয়েছেন।

কর্মসূচি পরিচালনা করছেন বিএনপির সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

উল্লেখ, গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হয়। সে থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড়ের পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ