রাজনীতি

ছাত্রদের উসকানি দিয়ে সহিংস পরিস্থিতির পাঁয়তারা করছে বিএনপি

মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

কোটা সংস্কার আন্দোলনের নামে ছাত্রদের উসকানি দিয়ে বিএনপি দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবারসকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন তিনি।

আগামী ২১ জুলাই দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করতেমহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভা করা হয়।

বিএনপি ছাত্রদের পেছন থেকে মদদ দিচ্ছে অভিযোগ করে হানিফ বলেন, লন্ডনে বসে তারেক রহমান এসব পরিকল্পনা করছে।

কোটা বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট ঘোষণার পরও ছাত্ররা কেন রাজপথে নেমেছে প্রশ্ন তোলেন হানিফ।

তিনি বলেন, এর পেছনে যে গভীর ষড়যন্ত্র আছে তা বিএনপির কথা ও আচরণেই বোঝা যাচ্ছে।

এ আন্দোলন নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে ছাত্র-শিক্ষকদের প্রতি আহ্বান জানান হানিফ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ