এগারো দিন ধরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার স্বজনসহ কাউকেই দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপি নেত্রীকে তার সাংবিধানিক ও মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
নির্জন কারাগারে সরকার তাকে নিঃশেষ করতে চাইছে এমন আশংকা ব্যক্ত করে মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়েছেন-খালেদা জিয়ার কিছু হলে সরকারের শেষ রক্ষা হবে না।
বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন-গত এগারো দিন ধরে খালেদা জিয়ার সঙ্গে কাউকেই দেখা করতে দেয়া হচ্ছে না। এতে বিএনপি নেত্রীর সাংবিধানিক ও মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনকে নির্জন কারাগারে রেখে তার জীবন নাশের ষড়যন্ত্র চলছে বলেও উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন-তার কিছু হলে জনগণের পুঞ্জিভূত ক্ষোভের বিস্ফোরণে সরকারের শেষ রক্ষা হবে না।
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিও জানান বিএনপি মহাসচিব।