জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তার পরীক্ষা নিক বিএনপি— বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে ‘রাজনীতিতে নারী নেতৃত্বের অগ্রগতি’ শীর্ষক প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে আসবে কি-না সেটির জন্য অক্টোবের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ইসি সচিব আওয়ামী লীগ অফিসে যায়— বিএনপি নেতাদের এ বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, এটি বানোয়াট- ডাহা মিথ্যা। নির্বাচন কমিশন সচিবকে নিয়ে বিএনপি মিথ্যাচার করছে।
তিনি আরো বলেন, সরকার জনবিচ্ছিন্ন নাকি জনসমর্থনপুষ্ট তার প্রমাণ শেষ দুটি সিটি নির্বাচনের ফলাফল। জিয়াকে দণ্ড দিয়েছে আদালত- বিএনপিকে তাই আইনি লড়াই করেই মুক্ত করতে হবে দলীয় চেয়ারপারসনকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: