রাজনীতি

কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের নির্দেশনা বাধা নয়: মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের নির্দেশনা কোনো বাধা নয়—বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনকারীদের গ্রেপ্তার করে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি।

প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের দোহাই দিচ্ছেন— এ মন্তব্য করে তিনি বলেন, এ ব্যাপারের সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। বিএনপি চেয়ারপারসনকে সঙ্গে নিয়েই উপযুক্ত সময়ে কঠোর কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে।

এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী ধাপ্পাবাজি করছেন।

এছাড়া নির্বাচনের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত হবেন— এ কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।

প্রতিহিংসাবশতই খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ