রাজনীতি

আগামী নির্বাচনে জোটগতভাবেই করবে আ.লীগ

আ.লীগ
আ.লীগ

আগামী নির্বাচনে জোটগতভাবেই নির্বাচন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ— সেক্ষেত্রে শরীকদের ছাড় দিতে হবে বেশ কিছু আসনে।

নেতারা বলছেন, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। বলেন, বিএনপি আসবে, এটি ধরে নিয়েই এগুচ্ছে আওয়ামী লীগের প্রস্তুতি। তিনটি বিশেষ বর্ধিত সভার ফলে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে গেছে তৃণমূলে।

এসব সভায় তৃণমূল নেতাদের নানা অভিযোগ, খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন সভানেত্রী।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূল চাঙ্গা করতে গত তিন সপ্তাহে তিনটি বিশেষ বর্ধিত সভা করে আওয়ামী লীগ। এসব সভায় দলের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির প্রায় ২৫ হাজার নেতা অংশ নেন।

নেতারা বলছেন, এ তিনটি বিশেষ বর্ধিত সভা ব্যাপক সাড়া ফেলেছে। তবে এসব সভায় তৃণমূলের অনেকেই বক্তব্য রাখতে না পারায় তারা এলাকার সাংগঠনিক অবস্থার কথা লিখে জানিয়েছেন সভানেত্রী বরাবর। ইতিমধ্যে তা পৌঁছেছে শেখ হাসিনার হাতে।

বিএনপির নির্বাচনে আসার ব্যাপারে নিশ্চিত আওয়ামী লীগ- সেক্ষেত্রে জোটবদ্ধ হয়েই নির্বাচনে যাবে দলটি। এর আভাসও এরই মধ্য দিয়ে রেখেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

নেতারা বলছেন, জোটগত নির্বাচন হলে শরীকদের জন্য নিজেদের কিছু আসন ছেড়ে দেয়াটা স্বাভাবিক।

নির্বাচনের আগে নানামুখী ষড়যন্ত্রের আশঙ্কা আওয়ামী লীগ নেতাদের। সেক্ষেত্রে দলের সকলকে সজাগ ও সতর্ক থাকতে বলছেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ