রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হুমকির মুখে পড়বে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি আবারো ক্ষমতায় এলে দেশে সাম্প্রদায়িকতার উত্থানের পাশাপাশি উন্নয়ন হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ’ আয়োজিত মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের যারা বিরোধীতা করে তাদের সঙ্গে কোনো আলোচনা নয় বরং তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিৎ।

তিনি আরো বলেন, আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় না এলে দেশে আবার সাম্প্রদায়িক শক্তির আবারো উত্থান হবে।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান ওবায়দুল কাদের।

সভায় সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরেন।

এ সময় সরকারি চাকরিতে রাজাকারদের সন্তানদের নিয়োগ বন্ধসহ ৬ দফা দাবি তুলে ধরেন নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান।

মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের সঙ্গে কোনো সমঝোতা নয়; বরং তাদের সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি রাজনীতি নিষিদ্ধ করা উচিৎ, এমন কথা বলেন বক্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ