বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করতেই নির্বাচন কমিশন -ইসিকে দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিওতে ধারা পরিবর্তনের পাঁয়তারা করছে সরকার-এমন অভিযোগ করেছে বিএনপি।
রোববার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
খালেদা জিয়া ও তারক রহমানের বিরুদ্ধে দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিএনপির গঠনতন্ত্রের বিলুপ্ত ৭ম ধারার অনুরুপ আরেকটি ধারা আরপিওতে অন্তর্ভূক্তির অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
সংসদে এ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করে তিনি, আগামী শুক্রবার বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দলের গঠনতন্ত্রের ৭ম ধারা বিলুপ্তি নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন।
বিএনপির বিরুদ্ধে এ ধরনের অপকৌশল জনগণকে বিভ্রান্ত করতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।
খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের দেখা করতে না দিয়ে সরকার বর্বোরচিত আচরন করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশের কর্মসূচির ঘোষণা দেন তিনি।