বিএনপির সরকার পতনের আন্দোলন সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের পিঠে ভর করছে— এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় জামালদি মেঘনা ঘাট প্রকল্প এলাকায় আসন্ন ঈদে যানজট নিরসনকল্পে করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এবার ছাত্র সমাজকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়া দিবা স্বপ্ন দেখছে বিএনপি— যা কখনোই পূরণ হবে না।
তিনি আরো বলেন, দেশের মানুষ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না। খালেদা জিয়ার জেল- জীবন আর অসুস্থা নিয়ে বিএনপি যে নোংরা রাজনীতি করছে তা এখন জনগণের কাছে স্পষ্ট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: