রাজনীতি

ভল্ট জালিয়াতিই প্রমাণ সরকার কতোটা দুর্নীতিবাজ: মির্জা ফখরুল

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ ব্যাংকের স্বর্ণের ভল্টে জালিয়াতির ঘটনাই প্রমাণ করে এ সরকার কতোটা দুর্নীতিবাজ— এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ব্যাংকিং খাতসহ নানা দুর্নীতিতে সরকার অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে।

কোটা সংস্কার নিয়ে বিএনপি কোন রাজনীতি করছে না দাবি করে মির্জা ফখরুল অভিযোগ করেন - এ নিয়ে প্রধান মন্ত্রী ইউটার্ন করেছেন আর হাইকোর্টের দোহাই দেয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ভল্টে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রক্ষিত স্বর্ণ বদলে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, এতেই প্রমাণ হয় এ সরকার কী পরিমান দুর্নীতিবাজ।

আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষ সরকার উস্যুতে জাতীয় ঐক্যের আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ