গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়ার আহ্বানও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন- প্রধানমন্ত্রী এই ঘোষণা দিলে বিএনপি অতীতের সব কিছু ভুলে যাবে।
সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে- বলা হলেও বিএনপিকে সভা-সমাবেশ করতে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, যে দেশে বিরোধী পক্ষের লাখ লাখ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয় সেখানে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধণা দেয়া কতটা যুক্তিযুক্ত এ নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ।
শনিবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ প্রশ্ন তোলেন- ক্ষমতাসীনরা সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করতে পারলে বিএনপি কেন পারবে না?
সভা-সমাবেশের সমান অধিকারের দাবিও জানান তিনি।
গণসংবর্ধনায় প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়ার আহ্বানও জানান ব্যারিস্টার মওদুদ বলেন, এটা যদি প্রধানমন্ত্রী বলেন তবে বিএনপি অতীতের সব কিছু ভুলে যাবে।
এদিকে, আরেক অনুষ্ঠানে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমদও প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা নিয়ে প্রশ্ন তোলেন।
এ সময় তিনি বলেন, যে দেশে বিরোধী পক্ষের লাখ লাখ নেতা-কর্মী জেলে থাকে সে দেশের প্রধানমন্ত্রী কিভাবে সংবর্ধনা পান?
সুষ্ঠু নির্বাচনের কিছু শর্তও এসময় তুলে ধরেন অধ্যাপক এমাজউদ্দিন।