রাজনীতি

এখন থেকে যেখানেই গ্রেপ্তার সেখানেই প্রতিরোধ: বিএনপি

 এখন থেকে যেখানেই গ্রেপ্তার সেখানেই প্রতিরোধ: বিএনপি
এখন থেকে যেখানেই গ্রেপ্তার সেখানেই প্রতিরোধ: বিএনপি

আগামী জাতীয় নির্বাচনের ফলাফল নিজেদের দিকে নিয়ে আসতে প্রশাসনকে নিয়ে সরকার একটি প্রকল্প তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

তারা বলেন, এখন থেকে যেখানেই গ্রেপ্তার করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে আর কোনো ছাড় দেয়া হবে না।

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে ‘দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে যে মত প্রকাশের স্বাধীনতা নেই এই হামলাই তা প্রমাণ করে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে জেতাতে প্রশাসন কাজ করছে।

নির্বাচনকে কেন্দ্র করে গ্রেপ্তার বন্ধ করার জন্য নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার জন্য আহবান জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ