দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুখোশধারী সন্ত্রাসী উল্লেখ করে দলের ইমেজ সংকট এড়ানোর জন্য এসব মানুষদের এড়িয়ে চলতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
আগামী জাতীয় নির্বাচনে জিততে পারবে না বলেই বিএনপি এখন নির্বাচনে অংশ নিতে চাচ্ছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের এ নেতা।
বিএনপি চেয়ারপারসনকে ছাড়া দলটি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ফলে দলটির অস্তিত্ব আগামীতে সংকটে পড়ে যাবে—এ কথা উল্লেখ করে হাছান বলেন, তাই বিএনপিকে ঠিক করতে হবে দল বড় না খালেদা জিয়া বড়।
কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে ‘দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: