রাজনীতি

শেষ সমীকরণের জন্য আরও অপেক্ষা করতে হবে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নির্বাচন যতই এগিয়ে আসছে ততই মেরুকরণ হবে জোটের রাজনীতিতে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেষ সমীকরণের জন্য আরও অপেক্ষা করতে হবে।

প্রশ্ন তোলেন, যারা ভারতভীতিতে ভোগে নির্বাচন আসলে তাদের ভারতপ্রীতি কেন?

তিনি আরো বলেন, বিএনপির চক্রান্তের পথে গেলে লাভ হবে না।

মঙ্গলবার রাজধানীতে দলের এক যৌথসভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এদিকে, সকালে বাম ঘরানার রাজনৈতিক দলগুলোরনেতাদের সঙ্গে ধারাইবাহিক বৈঠকে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

ওবায়দুল কাদের হঠাৎ করেই সকালে রাজধানীর তোপখানায় সিপিসির কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যদের সঙ্গে।

জানা গেছে, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

কযেকদিনের মধ্যে ওবায়দুল কাদের আরও কয়েকটি বাম দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি সিপিবি ও বাসদসহ ৮টি বামপন্থি রাজনৈতিক দল মিলে গণতান্ত্রিক জোট নামে একটি নতুন জোট গঠন করেছে। জোট গঠনের পরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ