তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইট টি ইমাম।
বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার পর সাংবাদিকের তিনি এ কথা বলেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে ইসিকে সব ধরণের সহায়তা করবে আওয়ামী লীগ—এ কথা উল্লেভখ করে তিনি বলেন, ইসির ভাবমূর্তি পরিস্কার থাকুক, উজ্জ্বল থাকুক এটাই আওয়ামী লীগের চাওয়া।
তিনি সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
এসময় গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কয়েকটি অনিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন তুলে ধরে এদের ব্যাপারে ব্যবস্থা নিতে সিইসির প্রতি আহ্বান জানান তারা। সভাশেষে এইচ টি ইমাম আলোচনার বিষয় তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আওয়ামী লীগ ইসিকে সব ধরণের সহায়তা করবে বলে জানান তিনি।
নিজের রাজশাহী যাওয়া নিয়ে বিএনপির অভিযোগকে মিথ্যা বলেছেন এইচ টি ইমাম।
তিনি জানান, নির্বাচনে দলের নেতারা আচরণবিধি মেনে চলবেন বলে ইসিকে আশ্বস্ত করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।