বড় পুকোরিয়া কয়লা খনিতে কয়লা চুরি বিএনপি সরকারের আমলেই শুরু হয়েছিলো বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, দুর্নীতি দমন কমিশনের তদন্তে এই ঘটনার সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তার বের হয়ে আসবে।
তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি হতাশ উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা ষড়যন্ত্রের পথ পরিহার করে কাজ করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: