রাজনীতি

ভোট কারচুপির নতুন মডেল আবিষ্কার করছে সরকার: বিএনপি

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

আগামী তিন সিটি নির্বাচন নিয়ে সরকার চক্রান্তে মেতে আছে –ক্ষমতাসীন গোষ্ঠী ভোটারদের অধিকার ফিরে পাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করে সেজন্য তারা ভোট সন্ত্রাস ও ভোট কারচুপির নতুন নতুন মডেল আবিষ্কার করে যাচ্ছে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বলেন, খালেদার মুক্তির জন্য কিছুই করতে পারবো না।’ আপনি তো পারবেন না এজন্যই পথের কাঁটা সরাতেই তাকে কারাবন্দি করেছেন। আপনি নির্বাক, রাজনৈতিক প্রতিপক্ষহীন বাংলাদেশ চাচ্ছেন, আপনি চিরদিন ক্ষমতায় থাকতে চাচ্ছেন। সেজন্য আপনার প্রয়োজন একতরফা নির্বাচন, আর এই নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা খালেদা জিয়া— বলেন রিজভী।’

তিনি অভিযোগ করেন, চিরন্তন বহুদলীয় গণতন্ত্রকে মৃত্যুশয্যায় পাঠিয়ে তিনি ক্ষমতা হাতে নিয়েছেন— তাই নিজের স্বার্থের জন্য দেশের জনপদের পর জনপদে রক্তস্রোত বইয়ে দিতে কোনো দ্বিধা করছেন না।

নির্বাচন কমিশন (ইসি) সরকারের হাতের মুঠোয় অভিযোগ করে তিনি বলেন, সরকারের নির্দেশে তিন সিটি করপোরেশনে একপেশে নির্বাচন করার ডিজাইনারের কাজ করে যাচ্ছে ইসি ও পুলিশ প্রশাসন।

তিন সিটি নির্বাচনে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিয়ে গ্রেপ্তার করেছে। আর ইতোমধ্যে মামলা দিয়ে কয়েকশ’ নেতাকর্মীকে ঘরছাড়া করা হয়েছে বলে অভিযোগ তুলে ধরেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ