তিন সিটিতে গ্রেপ্তার ও ভয়-ভীতি দেখানো সুষ্ঠু নির্বাচনের আলামত নয়— এমন অভিমত প্রকাশ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি আবারো অভিযোগ করেন, তিন সিটিতে পুলিশকে দিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি ক্ষমতাসীনরা দলের প্রার্থীর সমর্থকদের ভয়-ভীতি দেখাচ্ছে।
রোববার রাজধানয়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মলেনে এসব কথা বলেন তিনি।
রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের একদিন আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, এতো অনিয়ম-ভয় ভীতির পরেও বিএনপি নির্বাচনের মাঠে থাকবে।
রিজভী বলেন, তিন সিটি নির্বচনে সরকার বিএনপির নেতা-কর্মীদের ধরো আর গ্রেপ্তার করো এই নীতি অব্যাহত রেখেছে।
সরকারের হুকুমে চলছে নির্বাচন কমিশন—এতো অনিয়মেও তাদের কোনো তৎপরতা নেই-- একথা উল্লেখ করে তিনি আরো বলেন, ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে তিন সিটিতেই বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।