এজেন্ট বের করা নিয়ে মিথ্যাচার বিএনপির পুরনো অভ্যাস— পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি এমনটি করছে—এ মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু আলম হানিফ।
সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিন সিটি করপোরেশন নির্বাচনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে— ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান হানিফ।
তিনি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এমন অভিযোগ করছে। সুনির্দিষ্ট প্রমাণ দিক বিএনপি কোন কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করা হয়েছে। বরিশালের দুটি কেন্দ্র থেকে আওয়ামী লীগের এজেন্টকে বের করে দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: