রাজশাহী ও বরিশাল সিটি নির্বাচন প্রত্যাখান করে সঙ্গে এখানে পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তিন সিটিতে এত অনিয়মে এটাই প্রমাণ হল এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি— নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জাতীয় নির্বাচনেও ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে।
এ সময় সিটি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: