দলের সাংগঠনিক দুর্বলতার কারণে সিলেটে আওয়ামী লীগের পরাজয় হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পাশাপাশি বিজয়ী প্রার্থী আরিফুলকে অভিনন্দন জানিয়ে কাদের বলেন, তিনি এখনো পুনর্নির্বাচন চান নাকি?
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিজয় প্রমাণ করে যে জনগণ শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি গ্রহণ করেছে।
আর বিএনপি নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করার জন্যই অংশ নিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
এছাড়া বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনা খুবই মর্মান্তিক---এ কথা জানিয়ে অভিযুক্তদের সরকার দ্রুত বিচারের আওতায় আনবে বলে জানান তিনি।
পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান কাদের।