রাজনীতি

শিক্ষার্থীদের আন্দোলনে সওয়ার বিএনপি: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে উস্কানি দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের অশুভ তৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে শোকের মাস আগস্টে দলের কর্মসূচি সফল করতে সহযোগী সংগঠন, ঢাকার সকল সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে দলের প্রধান কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দলের যৌথসভা শেষে তিনি বলেন, নিরাপদ সড়কের আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে বিএনপি ও তার সাম্প্রদায়িক দোসররা সরকার হটানোর পথ খুঁজছে।

সব দাবি মেনে নেয়া হয়েছে উল্লেখ করে, শিক্ষার্থীদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে তিনি শিক্ষার্থীদের ফিরে যেতে বলেন শিক্ষা প্রতিষ্ঠানে।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক কিন্তু এতে যে অনুপ্রবেশ ঘটেছে তা নিয়ে সরকার ও দল উদ্বিগ্ন।

রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিএনপি শিক্ষার্থীদের আন্দোলনে সওয়ার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মিছিলে অশালীন স্লোগান দিয়ে উস্কানি দেয়া হচ্ছে জানিয়ে, ওবায়দুল কাদের শিক্ষার্থীদের শান্ত হওয়ার অনুরোধ জানান।

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন যেন অযৌক্তিক পথে না যায় কোনো রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের অবলম্বন না হয় সেবিষয়ে সজাগ থাকার ওপরও জোর দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ