রাজনীতি

শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে প্রশাসনের দুর্বলতা: নাসিম

মো. নাসিম
মো. নাসিম

যে লক্ষে শিক্ষার্থীদের আন্দোলন তা অর্জিত হয়েছে-জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মো. নাসিম।

শুক্রবার বিকালে জোটের এক সভাশেষে সংবাদ সম্মেলন থেকে তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, যারা সড়ক পরিবহনের নেতা তাদের কারো কোনো দল নেই। পরিবহন সেক্টরকে এদের হাত থেকে রক্ষা করতে হবে বলেও জানান নাসিম।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সভা করেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

সভাশেষে সংবাদ সম্মেলনে জোট মুখপাত্র মো. নাসিম বলেন, ছাত্রদের আন্দোলনের প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে ১৪ দলের।

তিনি আরো জানান, এ প্রতিবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়েছে প্রশাসনের দুর্বলতা।

পরিবহন সেক্টরের অব্যবস্থাপনা দীর্ঘদিনের উল্লেখ করে নাসিম বলেন, এ সেক্টরের নেতাদের কোনো দল মত নেই, এর এটা সমাধান হওয়া উচিত।

শিক্ষার্থীদের আন্দোলন যেন ভিন্নখাতে না যায় সেজন্য সকলকে দায়িত্বশীল বক্তব্য দেয়ারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দর সড়কে র্যা ডিসন হোটেলের বিপরীতে কালশী থেকে বিমানবন্দরগামী জাবালে নূর পরিবহনের একাধিক বাস প্রতিযোগিতা করে যাত্রী তুলতে গিয়ে পথচারী ও শিক্ষার্থীদের চাপা দেয়। এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী দিয়া খানম মীম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল করিম রাজীব নিহত হন। এছাড়া আরও শিক্ষার্থী আহত হন। এ ঘটনার জেরে নিরাপদ সড়কের নিশ্চয়তাসহ শিক্ষার্থীদের ‘হত্যার’ বিচারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

তারই পরিপ্রেক্ষিতে রাজধানীসহ সারাদেশে রাস্তায় পর্যাপ্তসংখ্যক গণপরিবহন নামানো হচ্ছে না, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ