রাজনীতি

শিক্ষার্থীদের আন্দোলনে দমনমূলক পদক্ষেপ নেয়া হবে না: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে কোনো দমনমূলক পদক্ষেপ নেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের দাবির বেশিরভাগই বাস্তবায়ন হয়ে গেছে- বাকিগুলোও হবে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে দলের সম্পাদকমণ্ডলীর এক সভাশেষে তিনি জানান, এ আন্দোলনে বিএনপির অনুপ্রবেশ ঘটেছে। আগামী দুএকদিনের মধ্যে পরিস্থিতি শান্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশের চলমান পরিস্থিতিতে সকালে ধানমণ্ডি কার্যালয়ে সভা করেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা। সভা শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, যে ৯টি দাবি জানানো হয়েছে তার অধিকাংশই বাস্তবায়ন করছে সরকার। বাকিগুলোও বাস্তবায়িত হবে বলে আশ্বাস দেন তিনি।

এ আন্দোলনে বিএনপির অনুপ্রবেশ ঘটেছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের বলেন, যৌক্তিক অরাজনৈতিক আন্দোলনকে অযৌক্তিক দিকে প্রবাহিত করতে চাইছে একটি মতলবি মহল।

সরকার ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে জানিয়ে তিনি বলেন, এ আন্দোলনে অনুপ্রবেশকারীদের গতিবিধির প্রতি দৃষ্টি রাখা হচ্ছে।

চালকরা নিরাপত্তার কারণে গাড়ি চালাতে চাইছে না জানিয়ে সড়ক পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন পরিবহন ও সেতু মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ