রাজনীতি

শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন না করার আহ্বান

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

বাসচাপায় দুই শিক্ষর্থী নিহতের ঘটনায় সরকারকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর দমননীতি বন্ধ করে নৌ পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর পদত্যাগ করা উচিত।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে অভিযোগ করে বলেন, সড়ক পরিবহনে বিশৃঙ্খলার জন্য সরকারই দায়ী।

শিক্ষার্থীদের ওপর দমন-নীপিড়ণ বন্ধ করে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং সড়কপরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগের দাবি জানান তিনি।

এদিকে, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভীও অভিযোগ করেন, স্কুল কলেজের ইউনিফর্ম পড়ে ছাত্রলীগের কর্মীরাই গাড়ী ভাংচুর করছে।

রিজভী বলেন, শিক্ষার্থীদের এ প্রতিবাদ সরকার ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে।

শিক্ষার্থীদের এই প্রতিবাদকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ