শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিশেষ পরিস্থিতি তৈরির জন্য এক-এগারোর কুশিলবরা এতে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরি, ফজলুল হক মিলন ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তারের দাবিও জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল ও ছাত্রী সংস্থার অনুপ্রবেশ ঘটেছে। দাবি আদায়ের জায়গা তো আওয়ামী লীগ সভানেত্রির কার্যালয় নয়।
তাহলে তারা কেন সেখানে যাবে এ প্রশ্ন তুলে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা লাশ ফেলতে চেয়েছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: