শিক্ষার্থীদের এই আন্দোলন জাতীয় ঐক্যের তাগিদ আরো বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নতুন মামলায় খুব বেশি বিচলিত নন —এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে রাষ্ট্র সংস্কার করতে হয়।
ভয়াবহ দানবের হাত থেকে দেশকে রক্ষা করতে জাতীয় ঐক্যের আহ্বান জানান মির্জা ফখরুল
সরকার প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীদের আন্দোলন ন্যায় সংগত বলে মনে করেন ছালেহ আহমেদ।
সরকারি দলের গুন্ডারা আন্দোলনরত শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট, যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
শিক্ষার্থীদের আন্দোলন বা ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, যারা অন্যায় করে তারা ন্যায়বিচার করতে পারে না, ভারসাম্যের রাজনীতি করতে হবে।
উদ্বিগ্ন নাগরিক সমাজের প্রস্তাবনা ---শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার করতে হবে, নৌ পরিবহন মন্ত্রীসহ সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে নাগরিক ঐকের মাহমুদুর রহমান মান্না।
জাগ্রত বিবেক জাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা জানান ড. কামাল হোসেন।
যে ছাত্র সংগঠন হামলা চালাচ্ছে তারা গুণ্ডা সংগঠন— গুণ্ডামুক্ত বাংলাদেশ গড়তে হবে বলেন ড. কামাল।
নিরীহ মানুষের ওপর গুণ্ডা লেলিয়ে দেয়া হচ্ছে—এ কথা জানিয়ে ড. কামাল বলেন, সংবিধানকে ছিড়ে ফেলেছে তারা।
তিনি বলেন, পুলিশের পাশ থেকে গুণ্ডা সরাতে হবে না পারলে আইজির পদত্যাগ করা উচিত।