রাজনীতি

বিএনপি-জামাত ছাত্রদের আন্দোলনে হামলা চালিয়েছে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আমির খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপের পর বিএনপি-জামাত তাদের ক্যাডারদের সারাদেশ থেকে ঢাকায় এনে ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। যারা এ আন্দোলনে ভর করে সরকার পতনের নোংরা খেলায় মেতেছে তারাই এজেন্ডা নিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়েছে।

তিনি বলেন, এখন সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনার পর আইনটি অধিবেশনে তোলা হবে। সরকার পতনের রাজনৈতিক এজেন্ডা নিয়ে বিএনপি শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করেছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপের সমর্থনে দলটির মহাসচিবের বক্তব্যই প্রমাণ করেছে এ আন্দোলনে অনুপ্রবেশে তাদের হাত রয়েছে।

এদিকে, রোববার আন্দোলনে গণমাধ্যম কর্মীদের ওপর হামলায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ