বেসরকারি বিশ্ববিদ্যালয়র আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি নাকচ করে শিক্ষামন্ত্রী প্রমাণ করেছেন তাদের একমাত্র আরাধ্য হচ্ছে ক্ষমতা—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতার লোভে শিক্ষামন্ত্রী ভিসিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিশু-কিশোরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপি নেতা।
তিনি বলেন, অশুভ সরকারের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ। শিক্ষার্থীদের প্রকাশ্য আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে। আন্তর্জাতিক সংস্থার কাছে ছাত্রলীগের অবস্থান পরিস্কার হয়ে গেছে।
আলোকচিত্রী ড. শহিদুল আলামের রিমান্ডেরও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: