রাজনীতি

শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপিকে জড়ানোর অপচেষ্টা করছে সরকার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপিকে জড়ানোর অপচেষ্টা করছে সরকার-এমন অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি-জামাত নয়— সরকারের মদতপুষ্ট হেলমেট পরা যুকবরাই শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সরকারের মন্ত্রীরা দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের নিয়ে কটুক্তি করছেন।

একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের নীল নকশা বাস্তবায়নেই সরকার বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে বলেও সমালোচনা করেন বিএনপির এ মহাসচিব।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে অন্য অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ সড়ক পরিবহন আইন নিয়ে প্রশ্ন তোলেন বলেন, এটা সরকারের প্রতারণা ছাড়া আর কিছুই না।

গ্রেপ্তারকৃত আন্দোলকারী শিক্ষার্থীদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন মওদুদ আহমদ সড়ক পরিবহন আইন সরকারের আরেকটি প্রতারণা বলেও আখ্যা দিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ