বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে সরকারকে বাধ্য করা হবে—বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন পালন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়ে তিনি বলেন, সরকারের অপরাজনীতিতে বিএনপি নেত্রী কারাগারে। খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ক্ষমতাসীনদের বাধ্য করা হবে।
অপরাজনীতি করে ক্ষমতা কুক্ষিগত করতেই সরকার বিএনপি নেত্রীকে কারাগারে পাঠিয়েছে বলেও সমালোচনা করেন তিনি বলেন, সরকার পতনে আন্দোলনের কোনো বিকল্প নেই।
মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দি করা হয়েছে এমন অভিযোগ এনে সরকারের কর্মকান্ডের নানা সমালোচনা করেন দলের নেতারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: