বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শিগগিরই মুক্তি না দেয়া হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।
দলের এ নেতা আরো বলেন, খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব নয়।
একদিকে ক্ষমতাসীন দলের প্রধান নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অন্যদিকে মিথ্যা মামলায় বিএনপি নেত্রী কারাবন্দী রয়েছেন এ অবস্থায় কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: