১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জড়িত থাকা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ ধরনের মন্তব্য থেকে প্রধানমন্ত্রীকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন মির্জা ফখরুল।
এক-এগারোর অনুরূপ পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যেরও জবাবে তিনি বলেন, নিজেরদের তৈরি সংকট থেকেই আবারো এক-এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছে সরকার।
এ সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে নিজেদের তৈরি সংকটের কারণেই আজকে তারা আবারো ১/১১'র পদধ্বনি শুনতে পাচ্ছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
দেশের চলমান সংকট সমাধানে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির এ মহাসচিব।
সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা বলেন উপস্থিত অন্যান্য দলের নেতারাও।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: