বিএনপির অংশ গ্রহণে সরকার বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাবচিব বলেন, সংলাপ নিয়ে সরকারের মন্ত্রীরা দু'একটি কথা বললেও আসলে তারা এটা চান না।
এ সময় তিনি আরো অভিযোগ করেন, সরকার এক-এগারোর মতো আরেকটি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে রোববার দুপুরে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন- আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অংশ গ্রহণে সরকার বাধার সৃষ্টি করছে।
সরকার দেশে ১/১১'র মতো আরেকটি বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংলাপের সরকারের মন্ত্রীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে মির্জা ফখরুল বলেন, আসলে তারা সংলাপ চায় না।
কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের ঈদের আগেই মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব।