বিএনপির নেতাকর্মীসহ শিক্ষার্থীদের গ্রেপ্তার করে যে জুলুম-নির্যাতন চালানো হচ্ছে তার জবাবদিহি একদিন সরকারকে করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার নয়াপল্টেন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার এটা করছে। দেশের চলমান এ পরিস্থিতিতে ঈদের মধ্যেও মানুষের মধ্যে কোনো আনন্দ নেই।
দলের স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদকে তার গ্রামের বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে— অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশেই এটা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: