রাজনীতি

গ্রেনেড হামলা রায়ে বিএনপিকে দমন চেষ্টায় সরকার: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়ের মাধ্যমে সরকার বিএনপিকে দমন করতে চাইছে—বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসন্ন নির্বাচন সামনে রেখে দেশে কোনো সংকট তৈরি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিযুক্ত করে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বক্তব্য এ রায়কে প্রভাবিত করবে।

তিনি আরো বলেন, তারেক রহমানকে জড়িয়ে ২০১১ সালে মুফতি হান্নানের কাছ থেকে জোর করে স্বীকারোক্তিমুলক জবানবন্দী আদায় করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জবাববন্দিতেও খালেদা জিয়া ও তারকে রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নি।

আগামী নির্বাচনের আগে বিএনপিকে দমনের ষড়যন্ত্রে লিপ্ত সরকার বলে অভিযোগ করেন বিএনপির এ মহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ