আগামি জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন ধরনের জোট করা হচ্ছে— বলে অভিযোগ করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে সমসাময়িক বিষয় নিয়ে ১৪ দলের সভা শেষে তিনি এ অভিযোগ করেন।
মোহাম্মদ নাসিম বলেন, যারা জোট করছেন- তাদের মধ্যে অনেকেই বিভিন্ন উপায়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। নির্বাচন বানচালে যতোই ষড়যন্ত্র করা হোক না কেনো- সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করা হবে না।
ষড়যন্ত্র না করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান ১৪ দলের এ মুখপাত্র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: